বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


৫ দফা দাবিতে গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‎বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের উদ্যোগে ৫ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর গাজীপুর চৌরাস্তা থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
‎
‎মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক হাফেজ কাজি নিজাম উদ্দিন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সাংগঠনিক সম্পাদক জনাব মোরশেদ আহমেদ।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক্সা প্রতীকে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাহবুব আশরাফি। এছাড়াও মহানগরের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
‎
‎বক্তারা বলেন, জুলাই সন্ত্রাসের অবিলম্বে বিচার, আওয়ামী à