জামায়াতে ইসলামি সমর্থক আলোচিত বক্তা মুফতি আমির হামজাকে নিয়ে যেন বিতর্ক পিছু ছাড়ছে না। একটার পর একটা বিতর্ক তিনি সৃষ্টি করে যাচ্ছেন। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন আলোচিত এই বক্তা।বলেছেন, সামনে এ ধরনের বক্তব্য আর দেবেন না। দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন পাওয়া এই বক্তাকে সতর্ক করেছে জামায়াতে ইসলামী।
আমির হামজা গণমাধ্যমকে জানিয়েছেন, সংগঠন থেকে বিতর্কিত কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা তাকে সতর্ক করেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন- মাহফিলে কোনো বক্তব্য দেওয়ার সময় তিনি যেন সতর্ক হন।
আমির হামজা বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না। কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলেই প্যাঁচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই।