খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে ফ্যাসিবাদীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ সংস্কারগুলো পরবর্তী সরকারের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো হয়নি। জুলাই জাতীয় সনদ-২০২৫ এখনো ঘোষণা হয়নি। অথচ ফ্যাসিবাদী হাসিনা ও তার সহযোগীদের বিচার, রাষ্ট্র সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা সময়ের দাবি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও à