বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা ১২নং সেক্টরের বাহার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সদস্য সম্মেলন ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বায়েজিদ আল হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম কাসেমী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম।