খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মহানবী হযরত মুহাম্মদ স. এর জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ভারসাম্য এনে দিতে পারে। সকল প্রকার বৈষম্য মূলোৎপাটনে তিনি যে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তা ছিল আল কুরআন। রাসুল সা. আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে মদীনায় যে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল। মানুষের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা সহ মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
আজ (৫ সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল উপলক্ষে বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, মহানবী হযরত মুহাম্মদ স. একদিকে ছিলেন সমাজ সংস্কারক, পরিবারের করà