বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার তরবিয়তি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাসান, কুমিল্লা প্রতিনিধি

খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে বাছাইকৃত দায়িত্বশীলদের নিয়ে এক তরবিয়তি (প্রশিক্ষণমূলক) সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় কুমিল্লা জেলা কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান। সভা পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাফি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন। তিনি ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “পারস্পরিক ভ্রাতৃত্ব, সহযোগিতা ও বোঝাপড়া শক্তিশালী হলে দাওয়াতি কাজ আরও সুসংগঠিত ও ফলপ্রসূ হবে।”