নির্বাচন কমিশন দায়সারা নির্বাচন করার পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন,
“বর্তমান পরিস্থিতিতে কমিশন আদৌ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ইসি কিংবা নির্বাচনী কর্মকর্তাদের কারওই ইতিবাচক অভিজ্ঞতা নেই। এসব সমস্যা সমাধান না করে নির্বাচন করলে তা হবে একতরফা। অথচ ইতিহাসে সেটি দেখানো হবে সুষ্ঠু নির্বাচন হিসেবে।”
