বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


সংস্কার ছাড়া নির্বাচন নয় : নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন নয় গণঅভ্যুত্থানের সকল আকাঙ্ক্ষাকে মুছে দেয়ার ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

রবিবার (২৪ আগস্ট) তিন দিনের মালয়েশিয়া সফরের শেষ দিনে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে ও পরবর্তীতে প্রবাসী সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাঁথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়া।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে আমরা কখনোই পক্ষ-বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি- সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নাই।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই গালগল্প, আসন সমঝোতা এগুলো মিথ্যা প্রোà