বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ এবং সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দেওয়ার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করবে সংগঠনটি। বিষয়টি সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়।
পেজে প্রকাশিত ফটোকার্ডে লেখা হয়, “সহ্যের সীমা পেরিয়েছে—এবার আর ছাড় নয়। দলে দলে যোগ দিন।”
এর আগে এক টকশোতে ফজলুর রহমান বলেন, “যারা ৫ আগস্ট ঘটিয়েছে, সেই কালো শক্তির নাà¦