বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


স্বাধীনতা-সার্বভৌমত্বে কোনো আপোষ নয়: লুৎফুজ্জামান বাবর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো অপশক্তির সঙ্গে কখনো আপোষ করা হবে না। অতীতে করা হয়নি, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে বাবর বলেন, “দলকে যারা ভালোবাসেন, দলের আদর্শে বিশ্বাস করেন, তাদের অবশ্যই কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের কঠিন পথ অতিক্রম করতে হবে। এজন্য বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।”