আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি দলগুলোর হেভিওয়েট নেতারা কোথায় থেকে নির্বাচন করবেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক নির্বাচন করবেন কি না কিংবা করলে কোথায় থেকে করবেন সেটা নিয়েও আলোচনা রয়েছে। এর মধ্যেই এ ব্যাপারে মুখ খুললেন খোদ ইবনে শাইখুল হাদিস।
বুধবার (২০ আগস্ট) জাতীয় দৈনিক প্রথম আলোতে তিনি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি নিজের নির্বাচন প্রসঙ্গ ছাড়াও নানা প্রসঙ্গে দীর্ঘ আলাপ করেছেন।
নির্বাচন করবেন কি না-এমন প্রশ্নে মাওলানা মামুনুল হক বলেন, আমি ব্যক্তিগতভাবে নির্বাচন করতে আগ্রহী না। তবে যদি দলীয় বিবেচনায় এবং জাতীয় প্রয়োজনে নির্বাচন করতে হয়, সে ক্ষেত্রে আমি নির্বাচন করব।
