বিশেষ প্রতিনিধি
কয়েকটি দল ঘুরে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশে ফিরলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. রুস্তম আলী ফরাজি। গতকাল শনিবার (১৬ আগস্ট) তিনি দলটিতে যোগ দিলে তাকে পিরোজপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী ঘোষণা করা হয়।
তিনি এ আসনে তিনটি দল থেকে চারবার এমপি নির্বাচিত হন। একবার বিএনপি, একবার জাতীয় পার্টি (জাপা), একবার মহাজোট এবং একবার স্বতন্ত্র এমপি হন। সবশেষ গত বছর ৭ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের অধীন নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রর্থী হয়ে পরাজিত হন।
জানা গেছে, ডা. রুস্তম আলী ফরাজি ২০১৭ সালে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছিলেন। পরে তিনি বিতর্কিত নির্বাচনে অংশ নিলে তার সদস্য পদ স্থগিত করা হয়। গত বছরের ৫ আগস্ট