বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


দেশবাসী ইসলামের আদর্শের শক্তিকেই নির্বাচিত করবে: জামায়াত সেক্রেটারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ইসলামি আদর্শের শক্তিকে নির্বাচিত করবে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।  নির্দলীয় সরকারের অধীনে ‘জুলাই সনদ’ এর আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে তার আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি।

বুধবার (১৩ আগস্ট) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার আরাফাত আবাসিক এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ভোটার সমাবেশে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। 

জামায়াত সেক্রেটারি বলেন, সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ যদি অবাধ ও নির্বিঘ্নভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ইসলামি আদর্শের শক্তিকেই নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।