বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা: আলী হাসান ওসামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা (সিলেট প্রতিনিধি)

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান ওসামা বলেছেন, দীর্ঘদিন থেকে পাথর কোয়ারী বন্ধ থাকায় কেমন যেন জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা। তিনি বলেন, ভারতকে খুশি রাখার জন্য বিগত সরকার সিলেটের সকল পাথর কোয়ারী বন্ধ রেখেছিল। ২৪শের গণবিপ্লবের পরবর্তী সরকারও সেই ধারাবাহিকতা রক্ষা করে চলছে। আমরা বারবার দাবি করে আসছি পরিবেশ বান্ধব উপায়ে পাথর কোয়ারীগুলো খুলে দেয়ার জন্য। কিন্তু সরকার সেই দিকে একটুও লক্ষ্য করছে না। অথচ আমরা দেখতে পাচ্ছি পাথর ও বালুমহল খেকোরা দেদারসে অপরিকল্পিত ভাবে পাথর ও বালু উত্তোলনের কারণে সিলেটের পর্যটনশিল্প ধ্বংসের দারপ্রান্তে চলে যাচ্ছে। 

সোমবার (১১ জুলাই) দুপুর ২টায় খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার ষান্মাসিক মজলিসে শুরার অধিবেশনে প্রধা