আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করেননি দাবি করে জাতীয় পার্টির মহাসচিব (একাংশ) মুজিবুর রহমান চুন্নু বলেছেন, “যদি নৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।”
শনিবার (৯ আগস্ট) রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে তিনি এ বক্তব্য দেন।
চুন্নু বলেন, প্রায় চার বছর মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। “আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। বিগত নির্বাচনগুলোতে অংশগ্রহণের কারণে কেউ কেউ আমাদের কটূক্তি কà
