বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


সাংবাদিক হত্যাকাণ্ডে খেলাফত মজলিসের উদ্বেগ ও নিন্দা প্রকাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি রাজনৈতিক দল খেলাফত মজলিস। দলটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন,
“দেশে ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করছে। গাজীপুরের ব্যস্ততম এলাকায় একজন সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা প্রমাণ করে—দেশে সাধারণ মানুষের জীবন এখনো সন্ত্রাসীদের হাতে জিম্মি।”

নেতৃদ্বয় বলেন, গত এক বছরে একাধিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আইনশৃঙ্