৮ আগস্ট—বাংলাদেশের ইতিহাসে এক নক্ষত্রপতনের দিন। এদিনই ইন্তেকাল করেন শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.। অসাধারণ গুণের অধিকারী এই আলেম সর্বপ্রথম বাংলা ভাষায় সহীহ বুখারী শরীফের অনুবাদ করেন। দরস ও তাদরীসের পাশাপাশি তিনি ছিলেন একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ।
জন্ম ও শৈশব
আনুমানিক ১৯১৯ খ্রিষ্টাব্দে বিক্রমপুর (বর্তমান মুন্সিগঞ্জ) জেলার ভিরিচ খাঁ গ্রামে তাঁর জন্ম। পিতার নাম হাজী এরশাদ আলী। মাত্র চার-পাঁচ বছর বয়সে মাতৃহারা হয়ে নানীর কাছে বড় হন। নানাবাড়ি ছিল একই জেলার কলমা গ্রামে, যেখানে তিনি শৈশবের একটি অংশ কাটান। সাত-আট বছর বয়সে পিতার কাছে আসেন বি.বাড়িয়া শহরে, যেখানে তাঁর পিতা ব্যবসায়ে নিয়োজিত ছিলেন। সে সময় বি.বাড়িয়ায় অবস্থান করতেন বাংলাদেশের তিন শীর্ষ আলেম—হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ., হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী রহ. ও হযরত মাওলানা আবদুল ওয়াহহাব পীরজী রহ.। হাজী
