বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


জুলাই শহীদদের মাগফিরাত কামনায় জমিয়তের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি  স্মরণীয় দিন। সে দিন ছাত্র-জনতা ফ্যাসিবাদী ও শৈরতান্ত্রিক শাসনব্যবস্থার  বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। প্রথম দিকে সরকারি চাকুরিতে কোটাপ্রথা বাতিলের দাবীতে আন্দোলন চললেও শেষপর্যন্ত তা সরকার পতনের একদফা আন্দোলনে রূপ নেয়। ঐতিহাসিক এই গণঅভ্যুত্থানে  যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ৫ আগস্ট-২০২৪ এর গণ‌অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।