বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদমুক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫ আগস্ট) মঙ্গলবার সকাল ৯টায় মাওনা চৌরাস্তা ফ্লাইওভার চত্বরে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান। উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি জেনারেল মাওলানা সফিক রাহমানি, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাদিউল ইসলাম, পৌর শাখার সভাপতি মাওলানা সোহরাব আলী কাসেমী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমুদুল্লাহ সাকিবসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
