বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


৫ আগস্ট গণমিছিল সফল করতে জামায়াতের আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) দেশব্যাপী গণমিছিল সফল করার জন্য জামায়াতের সকল সাংগঠনিক ইউনিটের নেতাকর্মী ও দেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২ আগস্ট) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ জুলাই-এর ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি।