বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে ইসলামি শক্তির কোনো বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত শান্তিময় দেশ গড়তে ইসলামি শক্তির কোনো বিকল্প নেই বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের ৮নং ওয়ার্ডে গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, পীর সাহেব চরমোনাইর ঐতিহাসিক ঘোষণা অনুযায়ী, আগামী নির্বাচনে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটি ভোটের বাক্স প্রেরণ করব। এর মাধ্যমে শান্তিকামী জনতা ইসলামের পক্ষে একটি আদর্শিক কল্যাণ রাষ্ট্র গঠনে তাদের মূল্যবান ভোট দিতে পারবেন।