বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


শক্তিশালী আইনী ভিত্তি দিয়ে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করুন: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতৃবৃন্দ বলেন, প্রকাশিত জুলাই সনদের খসড়ার পটভূমিতে ১৯৪৭ সালে পূর্ববঙ্গের স্বাধীনতার ইতিহাসকে স্মরণ করা হয়নি। ইংরেজদের পৌনে দু’শ বছর শোষন-বঞ্চনার বিরুদ্ধে মুসলিম জাতীয়তার ভিত্তিতে আমাদের নিকট অতীতের এই স্বাধীনতা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অভ্যুদয়ে মুখ্য ভূমিকা পালন করেছিল। আমরা দাবি করছি, চূড়ান্ত জুলাই সনদের পটভূমির শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ উল্লেখ এবং ১৯৪৭ ও ১৯৭১ সালকে যথাযথ মর্যাদায় স্মরণ করতে হবে। এই সনদে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধের প্রতি যথাযথ সম্মান থাকতে হবে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির পূর্বেই এই সনদ ঘোষণা ও তার শক্তিশালী আইনী ভিত্তà¦