বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার (২১ মে) শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় সংগঠনের কার্যালয়ে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রবেশ করেছি। এটি জাতির জন্য যেমন আশাব্যঞ্জক, তেমনি আমাদের সামনে নতুন চ্যালেঞ্জও উপস্থিত করেছে। এই মুহূর্তে জাতীয় ঐক্য অপরিহার্য।
মহাসচিব বলেন, বর্তমান সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হলে কেবল তাত্ত্বিক বুলি নয়, বরং জুলাই-আগস্ট বিপ্লবের সকল অংশীজনের সাথে নিয়মিত à