বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

আগামীকাল নগর ভবনে ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি দিয়েছেন তার সমর্থকেরা।  রোববার (১৮ মে) দুপুরে নগরভবনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান।

তিনি বলেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবার বেলা ১১টা থেকে নগরভবন ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মত অবস্থান কর্মসূচি শুরু হয় সকাল ৯টায়। ইশরাক সমর্থকরা নগর ভবনের প্রধান ফটক, সামনের সড়কে অবস্থান নেন। তারা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বিরুদ্ধে নানা স্লোগান দেন।

গত বুধবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোয় বিক্ষোভ সমাবেশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারা। বিগত নয় মাস নানারকম সংকট এবং অব্যবস্থাপনায় দক্ষিণ সিটি করপোরেশন। নাগরিক অসুবিধার জেরে এবার ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে তারা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ