বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

‘হজযাত্রীর সেজে’ দেশ ছাড়ার সময় আ,লীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গেল কিছুদিন আগে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। কার্যক্রম নিষিদ্ধের পর দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা।

আটক আব্দুল আউয়াল সরদার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র। তিনি সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ৫ আগস্ট সরকার পতন হলে তিনি গা ঢাকা দেন। এরপর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি দেশ ছেড়ে সৌদি আরবে হজে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ আগস্টের পট-পরিবর্তনের পর থেকে আব্দুল আউয়াল পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে চুপিসারে বিদেশে চলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তাকে গোসাইরহাট থানায় আনা হচ্ছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে গতকাল রাতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে এমন একটি তথ্য জানতে পেয়েছি। তবে ইমিগ্রেশন থেকে ফরমালি কোনো তথ্য আমাদের কাছে এখনো আসেনি। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা রয়েছে কি-না তা খোঁজ নিয়ে দেখছি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ