মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

আলোচনা ছাড়া করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নেবেন না: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ উদ্বেগের সাথে বলেন, রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা ছাড়া মিয়ানমারে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের তত্ত্বাবধানে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ সরকারের জন্য সঠিক হবে না। কারণ এর সাথে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ জড়িত আছে। অন্তর্বর্তীকালীন সরকার বনাম রাজনৈতিক দল ও জনগণকে পরস্পর মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে। দায়িত্বশীল পর্যায়ে থেকে সকলকে আরও পারস্পরিক সহনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।

মজলিস নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্য কোনো কমিশন এত বিতর্কে না জড়ালেও নারী বিষয়ক সংস্কার কমিশন সরাসরি ইসলামের মৌলিক বিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে সংà