বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

জমিয়তে উলামায়ে ইসলামের নতুন ফেসবুক পেইজ চালু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এতদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে পেইজটি থেকে তাদের সাংগঠনিক প্রচার-প্রচারণা চালাচ্ছিল সেটি বিলুপ্ত করে নতুন একটি পেইজ চালু করেছে। নতুন পেইজটিই তাদের অফিসিয়াল পেইজ হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে। 

মঙ্গলবার (১৩ মে) রাতে এক বার্তায় জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই তথ্য জানিয়েছেন।
 
জমিয়ত মহাসচিব ‘জরুরি ঘোষণা’ শীর্ষক এক বার্তায় বলেন, এতদ্বারা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, নবগঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলার প্রচার বিভাগে পরিবর্তন আসার প্রেক্ষিতে এবং কিছু সমস্যা  সামনে আসার কারণে অদ্য ১৩ মে ২০২৫ তারিখ হতে আগের পেইজটির বিলুপ্তি ঘোষণাপূর্বক Jamiat Ulama-e-Islam Bangladesh. Official নামে এই পেইজটি চালু করা হলো। 
এখন থেকে দলের বক্তব্য-বিবৃতিসহ সব ধরনের দলীয় নিউজ ও বার্তা ইত্যাদি এই পেইজ থেকে প্রচারিত হবে ইনশাআল্লাহ।

অতএব, এই পেইজের বাইরে দলের নামে-বেনামে অন্য কোনো পেইজ ও আইডি থেকে কোনো প্রকার পোস্ট, বক্তব্য, মন্তব্য প্রচারিত হলে তা কোনোভাবেই দলের অফিসিয়াল বক্তব্য হিসেবে গণ্য হবে না।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ