মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

বিকেলে আত্মপ্রকাশ করছে জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি বাস্তবায়নে বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ঘোষণা হবে আজ। ঐক্যবদ্ধ জাতীয় জোটটির নাম দেওয়া হয়েছে ‘জুলাই ঐক্য’।

মঙ্গলবার (৬ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত জোটটির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইতোমধ্যে ইনকিলাব মঞ্চ, জুলাই রেভ্যুলিশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স, জুলাই রেভ্যুলিশনারি অ্যালায়েন্স, রক্তিম জুলাই, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশসহ বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাদের ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছে।

জানা গেছে, বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে ‘জুলাই ঐক্য’ নামে যে ঐক্যবদ্ধ জাতীয় জোট আসছে তাদের লক্ষ্য হবে গণহত্যার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত ও বিচার নিশ্চিত করা। বাংলাদেশে ফ্যাসিবাদ, একদলীয় শাসনের প্রতীক ও গণহত্যাকারী আওয়ামী লীগকে আইনত নিষিদ্ধ ঘোষণা করা। শহীদ, আহত ও নিখোঁজদের পূর্ণ তালিকা প্রকাশ ও ক্ষতিপূরণের দাবি আদায়। সব মতাদর্শিক ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে জুলাই অভ্যুত্থানের ঐক্যকে পুনরায় জাগ্রত করা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ