মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

সংক্ষুব্ধ মুফতি ফয়জুল করীম, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে বিজয়ী ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের করা মামলা খারিজ (বাতিল) করে দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এতে সংক্ষুব্ধ হয়েছেন মুফতী ফয়জুল করীম ও তাঁর দল ইসলামী আন্দোলন। তার উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। 

গত ১৭ এপ্রিল মামলার পর ওইদিন এবং ২৪ এপ্রিল শুনানি হয়। আজ সোমবার নির্ধারিত দিনে অধিকতর শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণযোগ্য নয় বলে জানান। বিচারক উল্লেখ করেন, নির্বাচনী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইবুনালে মামলা করতে হয়। মুফতি ফয়জুল করীম মামলা করেছেন ৪৪৫ দিন পর। 

তবে মুফতি ফয়জুল করীমের আইনজীবী নাসের বলেন, আমরা তামাদি আইনে মামলাটি করেছিলাম। বরিশাল ট্রাইব্যুনালের রায়ে আমরা সন্তুষ্ট নই। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

এদিকে ইসলামী আন্দোলনের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদের আমলে বরিশাল সিটি নির্বাচনে জালিয়াতিপূর্ণ ফলাফল বাতিল করে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাইকে মেয়র ঘোষণার জন্য করা মামলা নির্বাচনী ট্রাইব্যুনালে তামাদি আইনে মামলা খারিজ করা হয়েছে। ফ্যাসিবাদের নির্মমতার শিকার মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই নির্বাচনের দিন যে মাত্রার নৃশংসতার শিকার হয়েছেন এবং তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার যে ভাষায় কথা বলেছিলেন তাতে তৎকালীন চরম বৈরী পরিবেশে মামলা করার মতো সুযোগ ছিল না। এই সাধারণবোধ থেকে আদালত মামলা গ্রহণ করবেন বলে জাতি আশা করেছিল। কিন্তু আজকে নির্বাচনী ট্রাইব্যুনাল পরিস্থিতি অনুধাবন না করে মামলা খারিজ করে দিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, এখন আইনি উপায়ে নির্বাচনী আপিল আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এবং ফ্যাসিবাদের পাপ মোচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ