মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

গণঅধিকার পরিষদে যোগ দিলেন বিভিন্ন দলের সহস্র নেতাকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত এক হাজার নেতাকর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। 

শনিবার (৩ মে) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই যোগদান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান তাদের ফুল দিয়ে বরণ করে নেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গণঅধিকার পরিষদে সহস্র নেতাকর্মীর যোগদান  দলটিকে আরও গতিশীল করবে।

এসময় দলের নেতৃবৃন্দরা মানবিক করিডরের সিদ্ধান্ত ও নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি করে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক সব সিদ্ধান্ত বাতিল করতে হবে। 

নেতৃবৃন্দ আরও বলেন, গণঅধিকার পরিষদ কোন দেশের দালালি মানবে না। দেশের জনগণের বিরুদ্ধের সব সিদ্ধান্তের মোকাবেলা করতে প্রস্তুত গণঅধিকার পরিষদ।

অনুষ্ঠানে জিওপি সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ট্রাক মার্কার প্রার্থী দেওয়ার ঘোষণা দেন।

এসময় দলটির পক্ষ থেকে ৩ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:

১। জুলাই-আগস্টে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
২। ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ তৈরি করতে হবে। এতে সব দলের স্বাক্ষর সংযুক্ত থাকতে হবে।
৩। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ