ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন, সম্প্রতি কিছু সংগঠন ও মহল থেকে সমাজে অনৈতিকতা ছড়ানোর গভীর ষড়যন্ত্র হচ্ছে। এরই অংশ হিসেবে যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি তোলা হয়েছে। ইসলামী শরীয়তে যা অত্যন্ত ঘৃণিত ও প্রত্যাখ্যাত। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এই ধরণের দাবি ও প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
আজ ৩ এপ্রিল ২০২৫ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নিয়মিত মাসিক বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইসলামে যৌন পেশা সম্পূর্ণ হারাম ও ঘৃণিত। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ব্যভিচার থেকে দূরে থাকার কঠোর নির্দেà