আজ ( ৩মে) এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, "আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যুগের কিংবদন্তি ইসলামি চিন্তাবিদ, বিশ্ববরেণ্য আরবি সাহিত্যিক, উস্তাদুল আসাতিজা, আল্লামা মুহাম্মদ সুলতান যওক নওভী (রহ.)-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও বিমর্ষ।"
তিনি গতকাল রাত ১২টায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন – ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। ব্যক্তিজীবনে তিনি দুই পুত্র, পাঁচ কন্যার জনক।