বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচিত সরকার না থাকায় পুনরায় ফ্যাসিবাদ মাথাচড়া দিয়ে উঠতে শুরু করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে এখন দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। তাই কোনো খোঁড়া অজুহাত না দেখিয়ে অন্তর্বর্তী সরকারের উচিত অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করা।
মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার বরিশালে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, ২২৭ মামলার আসামি হয়ে ভারতে পলাতক রয়েছেন শেখ হাসিনা। সেখানে থেকে ভিডিও বার্তা দিচ্à