বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘ফ্যাসিবাদের পক্ষে কোন প্রকার অপতৎপরতা সহ্য করা হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, গুম-খুনসহ এমন কোন মানবতাবিরোধী অপরাধ নেই যা ফ্যাসিবাদী শাসনামলে দেশের মানুষকে দেখতে হয়নি। সর্বস্তরের মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় তারা রক্তস্নাত জুলাই-আগস্টে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে এবং আল্লাহর দয়ায় তারা সফলও হয়েছে। ছাত্রজনতার এই ঐতিহাসিক বিপ্লবে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন,স্বাভাবিক কারণে বর্তমান সময়ে দেশের মনুষ ফ্যাসিবাদের পক্ষে কোন ব্যক্তি বিশেষ কিংবা কোন মহল বিশেষের সামন্যতম অপতৎপরতাও বরদাশত করবে না।

শনিবার (২২মার্চ) গণমাধ্যমে প্রেরীত এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা জুনায়েদ আল-হাবীব,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া,মাওলানা তাফাজ্জল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী এ সব কথা বলেছেন। 

বিবৃতিতে নেতৃবন্দ আরো বলেছেন, গণমানুষের সাংবিধানিক, নাগরিক,সামাজিক ও ধর্মীয় অধিকারসমূহ কেড়ে নিয়ে যারা ষোল বছর ধরে অবৈধ ভাবে আজীবন ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চেয়েছিল তাদের এ দেশে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না এবং জাতি তাদের সমুচিত বিচার নিশ্চিতে কোন টালবাহানাও সহ্য করতে রাজি নয়। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ