মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


বাংলাদেশ খেলাফত মজলিস নিকলী উপজেলা শাখার ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলছে মাহে রমাদানের শেষ দশক। সিয়াম সাধনার মাধ্যমে মুমিন বান্দা অতিবাহিত করছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমাদান। মাহে রমাদানে সারাদিন সিয়াম পালন করে সন্ধ্যায় শুরু হয় ইফতারের পর্ব। 

ইফতার শরয়ী দৃষ্টিকোণ থেকে একটি অন্যতম ইবাদত। সারাদেশেই ব্যক্তি উদ্যোগে, প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পালন হয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় বর্ষীয়ান রাজনীতিবিদ, ইসলামী রাজনীতির পুরোধা, এশিয়া মহাদেশের অন্যতম হাদীস বিশারদ, বাংলার ইমাম বুখারী, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহঃ) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক সংগঠন "বাংলাদেশ খেলাফত মজলিস" নিকলী উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো "তাকওয়া অর্জনে মাহে রমাদানের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল-২০২৫ইং।