মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দল নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই: প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

পিআইবিতে কৃষি সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

কোনো দল নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘হত্যা ও গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচারের আওতায় আনাকে অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।’ রোববার রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে ( পিআইবি ) কৃষি সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ ব্যাপারে তিনি বলেন, ‘দল নিষিদ্ধ করার কোনো ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। রাজনৈতিক দলগুলোকেই এসব বিষয়ে সমাধান করতে হবে। তবে, আওয়ামী লীগ জাতির কাছে দুঃখ প্রকাশের পরিবর্তে অবিরত মিথ্যা তথ্য প্রচার করছে।’