মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১১ দিনের সফর শেষে দেশে ফিরলেন ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১১ দিনের সফর শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকা হযতর শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে গত ৩০ নভেম্বর সস্ত্রীক লন্ডন যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১১ দিনের এ সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশের রাজনীতি, অন্তর্বর্তী সরকার, আগামী নির্বাচন, দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এছাড়া লন্ডনে বাঙালি কমিউনিটির সঙ্গেও কয়েক দফা মতবিনিময় এবং সাংবাদিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফরকালে যুক্তরাজ্যের লন্ডনে ‘ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট’ নামে বৃটিশ চ্যারিটির অনারারি লাইফ মেম্বারশিপ দেওয়া হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।