নীলফামারী প্রতিনিধি
শেখ হাসিনা জাতিকে ধোঁকা দিয়ে মানুষের ওপর জুলুম করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, একজন শাসক প্রায় সাড়ে ১৫ বছর ধরে দেশের শাসনভার ধারণ করেছেন। যখন তিনি কিছু বলতেন, তখন সাধারণ মানুষ বলতো, ‘ও হাসিনা, আমরা আর হাসি না!’ তিনি মানুষের সঙ্গে খেলা করতেন, তাদের উত্তেজিত করে হাসানোর চেষ্টা করতেন। এই শাসকরা কেবল জাতিকে ধোঁকা দিয়েছে, তার চেয়েও বড় কথা, তারা মানুষকে নির্যাতন আর জুলুম করেছে, গুম করেছে, হাজারো মায়ের বুক খালি করেছে। হাজার হাজার মানুষের বাড়ি-ঘর তছনছ করেছে এবং গণহত্যার মতো ভয়াবহ অপরাধ ঘটিয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) নীলফামারীর বড়মাঠে আয়োজিত জেলা জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির আরও বলেন, à