ঐতিহাসিক ৭ নভেম্বর আজ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এদিন সিপাহী-জনতার বিপ্লব দেশের গণতান্ত্রিক উত্তরণের একটা নতুন ধারা তৈরি করেছিলো। বিশ্লেষকরা বলেছেন, ৫ আগস্ট আর ৭ নভেম্বরের বিপ্লব একই সুতোয় গাঁথা। একদলীয় কর্তৃত্ববাদী শাসন, মতপ্রকাশের স্বাধীনতা হরণ, জুলুম, নির্যাতন আর দুর্নীতির মত বিষয়গুলো ৫ দশকের দূরত্ব থাকলেও একই রকম ছিলো, যা দুই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছিলো।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ঢাকা মহানগর উদ্যোগে খতীবে আজম মিলনায়তনে মহানগর সাধারণ সম্পাদক মুফতী দ্বীনে আলম হারুনীর সভাপতিত্বে "আলোচনা সভা" অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পার্টির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মূসার বিন ইযহার উপর্যুক্ত কথা বলেন।