সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এভিয়েশন কোম্পানীগুলোকে হেলিকপ্টারে উদ্ধার তৎপরতা চালানোর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি-বেসরকারি এভিয়েশন কোম্পানীগুলোকে হেলিকপ্টারে উদ্ধার তৎপরতা চালানোর আহ্বান জানিয়েছেন খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ।

আজ শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ভারী বর্ষণ, ভারতের নদীগুলোর বাঁধ খুলে দেওয়ায় দেশের পূর্বঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ফলে প্রায় ১০ টি জেলার ৪৫ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার তীব্রতায় জীবন বাঁচাতে মানুষ ঘরের চালে, গাছের ডালে আশ্রয় নিয়েছে। যান্ত্রিক সরঞ্জামের অভাবে সাধারণ মানুষ উদ্ধার তৎপরতা চালাতে পারছেনা। এহেন পরিস্থিতিতে দেশের এভিয়েশন কোম্পানীগুলোকে হেলিকপ্টারযোগে উদ্ধার তৎপরতা চালানো সময়ের দাবি।