দেশে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। গতকাল বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের সাপ্তাহিক নির্বাহী বৈঠকে মন্তব্য করেন তিনি।
আব্দুল বাছিত আজাদ বলেন, বাংলাদেশে বর্তমানে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সরকার না কর্মসংস্থান সৃষ্টি করছে, না উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা রাখছে। বর্তমানে ১০ লাখেরও অধিক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে কাজ করছে। এদের অধিকাংশই হচ্ছে ভারতীয় নাগরিক। তারা ২০১৭ সাল থেকে এই পর্যন্ত প্রায় সোয়া লক্ষ কোটি টাকা অবৈধভাবে নিজ দেশে নিয়ে গেছে। এক্ষেত্রে বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, দ্রব্যমূল্য এখনো ক্রয়ক্ষমতার বাহিরে। সাধারণ মধ্যবিত্ত পরিবার যেখানে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সেখানে খেটে খাওয়া মানুষের কষ্টের তো সীমা নেই। সরকারি বিধিনিষেধের কারণে প্রয়োজনীয় সামগ্রী আমদানি করতে পারছে না à¦