মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন

যানজট-দুর্ঘটনা রোধে বিশ্বরোডে অটোরিকশা বন্ধের দাবি রফিকুল ইসলাম মাদানীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

মহাসড়কে তীব্র যানজট ও দুর্ঘটনা রোধে প্রয়োজনে কঠোর অবস্থান নিয়ে বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যাটারিচালিত অটোরিকশামুক্ত করার দাবি জানিয়েছেন আলোচিত ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী।

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি জানান। নিচে তার পোস্টটি হুবহু তুলে ধলা হলো—

‘অটোরিকশা নিয়ন্ত্রণ ও বিকল্প কর্মসংস্থান!

বিশ্বরোডে অটোরিকশা চালানোর আন্দোলন প্রয়োজনে হার্ডলাইনে গিয়ে হলেও বন্ধ করতে হবে। এদের কারণে সড়কে যে পরিমাণ যানজট তৈরি হয়, তা অকল্পনীয়। শহরের মেইন রোড তো আছেই, গ্রামের বাজারগুলোতেও চলাচল করা অনেক সময় মুশকিল হয়ে যায়।

না আছে ন্যূনতম ড্রাইভিং প্রশিক্ষণ, না এরা সড়কে চলাচলের নিয়মকানুন যথাযথভাবে মানে। যে এলাকায় ১০টা অটো থাকলে যথেষ্ট, সেখানে দেখা যায় ৩০টা অটো। ফলে যানজট, সড়ক দুর্ঘটনা ও মানুষের কর্মঘণ্টা নষ্ট—সবকিছুই বাড়ছে।

দেখুন, বিষয়টা শুধু সিমপ্যাথি দেখানোর নয়; বিষয়টির সঙ্গে দেশের সার্বিক যানজট কমানো, কর্মঘণ্টা বাঁচানো, সড়ক দুর্ঘটনা কমানো এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িত।

তবে যারা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, তাদের হঠাৎ করে বেকার করে দেওয়াও সমাধান নয়। সরকারকে পরিকল্পিতভাবে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে— প্রয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসার সুযোগ, সহজ শর্তে ঋণ বা অন্য কোনো কর্মমুখী ব্যবস্থা নিতে হবে।

মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। জনস্বার্থে বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অটোরিকশার অবাধ চলাচল থেকে মুক্ত করার কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ