শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


হাদিদের বাঁচিয়ে রাখতে হবে আমাদেরই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি লুৎফুর রহমান ফরায়েজী 

শরীফ ওসমান হাদি। শুধু একটি নাম নয়। একটি জাগরণ। একটি জেগে ওঠার গল্প। গোবরের উপরে সঠান দাঁড়ানো একটি প্রস্ফুটিত গোলাপ। 

এমন হাদিরা বাঁচে না। বাঁচতে দেওয়া হয় না। 

হাদিদের শত্রু এক নয়, অনেক। একমুখী নয়, নানামুখী।

হাদি যদি শুধু ইনসাফের কথা বলতো, শুধুই গণতন্ত্রের কথা বলতো, হয়তোবা তাকে এভাবে প্রাণ দিতে হতো না। 

হাদি হাত দিয়েছিল আরও অনেক গভীরে। 

দিনের পর দিন, বছরের পর বছর ধরে তিলে তিলে শিকড় গেঁড়ে বসা এক ভয়ানক মাফিয়ার প্রাসাদে। 

দুর্ভেদ্য সে প্রাচীর শুধু ক্ষতিগ্রস্তই নয় সমূলে উপড়ে ফেলার হুমকি হয়ে দাঁড়িয়েছিল শরীফ ওসমান হাদি।

সেই মাফিয়া চক্রের দুর্ভেদ্য প্রাসাদের নাম ‘ইসলামফোবিক রাষ্ট্রব্যবস্থা'।

এই মাফিয়া চক্রের সদস্য বহুবিধ। কেউ ভারতপন্থী, কেউ চীন রাশিয়াপন্থী, কেউবা আমেরিকাপন্থী। এই সদস্যরা পারস্পরিক মতভিন্নতা থাকলেও এক বিষয়ে সংঘবদ্ধ। ঐক্যবদ্ধ। সেটি হলো নিরেট ইসলাম ও মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ও প্রতিষ্ঠিত হতে না দেওয়া।

কওমিপন্থী ইসলামি রাজনৈতিক দলগুলো নিরেট ইসলামকে ক্