সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খান সাহেব রহ.: এমন ব্যক্তিত্ব দ্বিতীয়জন পাবো কোথায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মদ উমারা হাবীব ||

কথা হচ্ছিল বাংলাদেশের সিরাত সাহিত্যের দিকপাল, বাংলা ভাষার অন্যতম পথিকৃৎ সাহিত্যিক মাওলানা মুহিউদ্দীন খান রহ. সম্পর্কে। একজন জিজ্ঞেস করলেন, মুসলিম জাহান টিকল না কেন? বললাম এই প্রশ্ন তো আমারও‌। হয়তো টিকিয়ে রাখার মতো মানুষ নেই। উত্তর পুরুষেরা ধরে রাখতে পারেনি। এর চেয়ে বেশি কিছু বিশ্লেষণ করার ছিল না। বাংলাদেশে বরাবর যে ঘটনাটি ঘটে, প্রতিভাধর ব্যক্তির যোগ্য উত্তরসূরি থাকে না। ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার এটিও একটি জায়গা।

আমাদের আলোচনায় আরও একটি নুকতা উঠে এলো। আজকাল কেউ কেউ বলে থাকেন যে, বাংলাদেশে ধর্মীয় অঙ্গনে বাংলা সাহিত্যের চর্চা ছিল না। নব্বইয়ের দশকে হজরত আলী মিয়া নদবী রহ. বাংলাদেশে এলেন। আর বাংলা সাহিত্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিলেন। এরপরই এদেশে ধর্মীয় শিক্ষিতদের মাঝে বাংলা সাহিত্যের জয়জয়কার পরিবেশ তৈরি হয়ে গেল। এই কথাটি অনেকাংশেই সত্য নয়। প্রশ্ন তৈরি হয়- তাহলে পাকিস্তান আমলে মাওলানা আতহার আলী রহ. দশম শ্রেণি পর্যন্ত জেনারেল সাবজেক্ট বাধ্যতামূলক করার ইতিহাস কোথায় লুকাব?