শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

বন্ধুত্বের বাতাবরণে নিজেদের মধ্যে মহাযুদ্ধ কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি এনায়েতুল্লাহ

সব কাজের কাজী, মারাত্মক লেভেলের বুদ্ধিমান ও কী-বোর্ড যোদ্ধারা সামগ্রিক সচেতনতার দিকে এগিয়ে না গিয়ে স্রোতে নিজেকে ভাসিয়ে দিচ্ছে। প্রশ্ন হলো, এরা কারা? এরা আসলে আমি, আমরা। আমরা স্রোতে এমনভাবে ভাসতে চাই, যেখানে বিভিন্ন বিষয়ের শিকার হলেও আমাদের বিরোধিতার সুর ক্রমেই কমে আসছে, ক্ষীণ থেকে ক্ষীণ হচ্ছে দাবি। এমতাবস্থায় নিজের মতো চিন্তার অধিকারী কারও চেঁচিয়ে ওঠাকেই ‘ব্রেকিং নিউজ’ হিসেবে দেখতে পছন্দ করি। স্বার্থের জন্য সব জটিলতাকে এক পাশে সরিয়ে নিজের রাস্তা করে নিতে পারি। সমস্যাটা এখানেই। 

আগে রাজনৈতিক তরজা চললেও একসময় কোথাও না কোথাও এক থালায়, এক দস্তরখানে বসতে পারতাম, যুক্তির প্রেক্ষিতে উঠে আসত বিপরীত যুক্তি। এতসব রোদেলা বিকেল, গভীর রাত, স্নিগ্ধ ভোর পেরিয়ে জীবন চলছিল, মন্দ না; ভালোই চলছিল।