মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সোয়া লাখ সাহাবির কজন আর মক্কা-মদিনার মাটিতে শুয়ে আছেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

হুমায়ুন আইয়ুব

দাওয়াতের মেহনত নবীওয়ালা মেহনত। বান্দাকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়ার মেহনত। পথহারা মানুষ, আল্লাহভোলা মানুষকে আলোকিত করার মেহনত। হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ পৃথিবীর সব নবী-রাসুল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহুর মেহনত করেছেন। এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। এক কালেমার দাওয়াত দিয়েছেন। বান্দার হৃদয়ে ঈমানের আলো জেলেছেন। 


আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষ নবী। তার পরে আর কোনো নবী আসবেন না। তাঁর উম্মত শেষ উম্মত। এই উম্মতের পরে আর কোনো উম্মতও আসবে না। তাই বাল্লিগু আন্নি  ওয়ালাও আয়াহ, আমার একটি কথা জানলেও পৌঁছে দাও আরেকজনের কাছে। এই পৌঁছানোর কাজটি যুগে যুগে সাহাবি-তাবেয়িসহ আলেমরা করে আসছেন। কেয়ামত পর্যন্ত এই দাওয়াতি কাজ চলবে। ঈমান জাগানোর কাজ চলবে। কালেমার দাওয়াত চলবে।

 
হজরত রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবিদের দাওয়াতি কাজের আদেশ দিয়েছেন। এই আদেশ  পেয়ে পৃথিবীর নানা প্রান্তে ছুটে গেছেন সাহাবিরা। ইতিহাস বলে, মক্কার অদূরে অবস্থিত আরাফার মাঠে নবীজি ঘোষণা করেছেন- তোমরা যারা এই মাঠে উপস্থিত আছো, তারা কালেমার কথা অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও। পৃথিবীময় ছড়িয়ে দাও-আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই-হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আরাফার মাঠে থাকে সাহাবিরা আর বাড়িতে যাননি। মায়ের কাছ থেকে বিদায়ের জন্য কিংবা বিবির কাছ থেকে বিদায়ের জন্য বাড়িতে যাননি। সন্তানকে শেষবার দেখার জন্যও ঘরে ফিরেননি। 
আরাফার ময়দান থেকেই দাওয়াতি কাজে ছড়িয়ে পড়েছেন-ছড়িয়ে পড়েছেন-ইরাক ইরান সিরিয়া কুফা আর পৃথিবীর নানা প্রান্তে। সোয়া লাখ সাহাবির কজন আর মক্কা-মদিনার মাটিতে শুয়ে আছেন? কজনের কবর মক্কা-মদিনায় পাওয়া যাবে? সাহাবারা দাওয়াতি কাজে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছেন।সাহাবিদের এই অদম্য মেহনতের নাম-দাওয়াতি মেহনত। কালেমার মেহনত।


সাহাবিদের চিন্তা-ফিকির, দীনি জজবা আর আদর্শিক চেতনা বুকে ধারণ করে হজরত মাওলানা ইলিয়াস রহ. শুরু করেন প্রচলিত ধারার দাওয়াত ও তাবলিগ। শত বছরের চলমান এই মেহনতকে আল্লাহ তায়ালা কবুল করুন। আমাদেরও এই মেহনতের সূত্রে নাজাতের ফয়সালা করুন। তাবলিগ জামাতের সম্মিলিত মজমার নাম ইজতেমা। বাংলাদেশের মাটিতে এই ইজতেমা ৫৮ বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে। এই ইজতেমা আমাদের জন্য গৌরবের। মর্যাদার ও সম্মানের। 

হুআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ