|| মুহাম্মদ বিন তৈয়্যব ||
(আওর ইসলাম বাংলাদেশ গত ১৯ আগষ্ট ২০২২ ঈসায়ী শায়েখ মহীউদ্দীন ফারুকী রচিত ‘শিয়া সম্প্রদায়ের কিছু ভ্রান্ত ও কুফরী আকিদা’ শিরোনামে একটি লেখা প্রকাশ করে যেখানে কুফরী আকীদার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি সর্বসম্মত চলে আসে। সেই ভুল সংশোধনের নিমিত্তে এই রচনার অবতারণা। আল্লাহ তাআলা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসৃত পথে পরিচালিত করুন)
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত অভিমত হাদীসে বর্ণিত নুজুল বা অবতরণ দ্বারা কখনো স্থানান্তর বা নড়াচড়া উদ্দেশ্য না। তবে হাদীসের প্রকৃত মাকসাদ নির্ণয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে এবং তিনটি সমাধান সামনে এসেছে।
১-আল্লাহ তায়ালার একটি কর্মগত গুণের নাম নুজুল— আমরা নুজুলের অবতরণ জাতীয় যে অর্থ জানি; উঁচু জায়গা থেকে নীচে নামা এà