সাকলাইন আবির :
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন। সোমবার (২০ মে) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে গতকাল থেকে রাইসিকে বহনকারী ওই হেলিকপ্টারটি নিখোঁজ ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানও দুর্ঘটনায় নিহত হন।
দুর্ঘটনাটি এমন একটি সময়ে ঘটলো যখন ইসলায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। ইসরায়েলের পরম বন্ধু যুক্তরাষ্ট্রের সঙ্গেও দীর্ঘদিন ধরে ইরানের চরম বৈরী সম্পর্ক বিরাজ করছে। এই পরিস্থিতিতে এটাকে নিছক দুর্ঘটনা হিসেবে নিতে পারছেন না বিশ্লেষকরা। আবার অভ্যন্তরীণ কোন্দলে ষড়যন্ত্রমূলকভাবে তাকে হত্যা করা হতে পারে বলেও অনেকে ধারণা করছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বৈরী আবহাওয়ার কবলে পড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত à