|| মাওলানা লিয়াকত আলী ||
ইদানীং কওমি মাদ্রাসার উস্তাদদের অবসর নিয়ে কথা উঠছে। কেউ কেউ বলছেন ৬৫ বছর বয়স হলে কওমি উস্তাদদের অবসরের নিয়ম থাকা প্রয়োজন। বিষয়টি নিয়ে একটু আলোচনার প্রস্তাব ও চাহিদা আসছে বিভিন্ন মহল থেকে। সেই তাগিদ থেকে এ নিবন্ধের অবতারণা।
সরকারি চাকরিতে বয়সের একটি সীমাবদ্ধতা রাখা হয়েছে। আমাদের দেশের সরকারি চাকুরেদের জন্য ৬০ বছর বয়সে অবসর গ্রহণের নিয়ম রয়েছে। এরপরেও যদি কারও বিশেষ কর্মদক্ষতা বা যোগ্যতার কারণে রাষ্ট্র তার আরও সেবা নিতে চায়, তাহলে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর এবং হাইকোর্টের বিচারপতিদের জন্য তা ৬৭ বছর করা হয়েছে।
কিন্তু আমাদের কওমি মাদ্রাসার উস্তাদদের অবসরের কোনো বয়সসীমা নেই। তারা আজীবন মাদ্রাসায় দরস (শিক্ষাদান) ও অন্যান্য খেদমতে (সেবা, কাজ) নিয়োজিত থাকেন। এটা যেমন তাদের ত্যাগ ও ঐক