নিজস্ব প্রতিবেদক
এক বছর বিরতির পর দেশের আট বিভাগে আবারও আউটডোর তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। শিগগিরই এসব মাহফিল শুরু হবে বলে জানিয়েছেন তিনি। তবে আয়োজনের তারিখ ও স্থান এখনো প্রকাশ করেননি।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান আজহারী। মাহফিলগুলো সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
মাহফিলগুলোতà§